অবশেষে অভিনেতার অনুশোচনা!

বিনোদন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৮

উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন অভিনেতা স্বাধীন খসরু। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি। শুক্রবার (২২ আগস্ট) রাতে যুক্তরাজ্য থেকে ‘অনুশোচনা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট দিয়ে ক্ষমা চান স্বাধীন খসরু। 

তিনি লেখেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনও নারী কেন, নারী-পুরুষ বলে কোনও কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।’

অভিনেতা আরও লিখেছেন, ‘আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানসিক বিকারগ্রস্ততা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।

প্রসঙ্গত, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক নিয়ে পরিচিতি পান স্বাধীন খসরু। অনেকদিন ধরেই অভিনয়ে নিয়মিত নন অভিনেতা। কিছুদিন আগে দেশের এসে নুহাশ হুমায়ূনের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করে ফিরে যান লন্ডনে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প