নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন পপি!

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৫

ক্রমশ আড়াল ভাঙছেন পপি। এবারের জন্মদিনে (১০ সেপ্টেম্বর) নিজের অসমাপ্ত সিনেমা ও নির্মাতাদের প্রতি দুঃখ প্রকাশ করে চাইলেন ক্ষমা।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে পপি। সর্বশেষ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল। এর পর থেকে তিনি ইন্ডাস্ট্রি থেকে উধাও। চলতি বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। যদিও তখন তার কারণে আটকে পড়া সিনেমা নিয়ে কোনও মন্তব্য করেননি পপি।

অবশেষে তিনি নিজের অসমাপ্ত কাজগুলো নিয়ে কথা বলেন। পপি বলেন, ‘আমার কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।’ পপি নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে ‘কুলি’কন্যা বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনও দিন বিপদে ফেলিনি, কারও ক্ষতি করিনি। ইচ্ছা আছে, যদি সুযোগ মেলে, অসমাপ্ত কাজগুলো শেষ করে দেবো। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

বলা দরকার, পপির কারণে মাঝপথে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ। পপি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প