রাধিকা ও মাধবের অন্য প্রেমের গল্প

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির মেয়ে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সে লাউ, শসা, কুমড়ো যখন যেটা পাওয়া যায় সেটা এনে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়।

অন্যদিকে রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহস পায় না।

গ্রামীণ পটভূমির এমনই এক নিষ্পাপ প্রেমের গল্পে নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘রাধিকা’। এতে রাধিকা চরিত্রে অভিনয় করেছেন মিহি হাসান আর মাধব চরিত্রে রানা চৌধুরী।

আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জয়রাজসহ অনেকে। রানা চৌধুরী ও মিহি হাসান নাটকটি প্রসঙ্গে অভিনেতা রানা চৌধুরী বলেন, ‘উৎসবের একটি বিশেষ কাজের অংশ হতে পেরেছি, এটা আমার জন্য আনন্দের। তারচেয়ে বড় বিষয়, গল্পনির্ভর একটি কাজের সুযোগ পেয়েছি। এর নির্মাণ অভিজ্ঞতাও ভালো। আশা করছি দর্শকরা পূজা উৎসবে একটা ভালো গল্প দেখতে পাবেন।’ 

রানা জানান, ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘রাধিকা’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প