মামা হলেন সালমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৪:৩৫আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:০৫

কোলাজে সালমানের বোন অর্পিতা ও নবজাতক বলিউড তারকা সালমান খান খুব খুশি। কারণ বুধবার তার বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুশ শর্মার ঘর আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান। আদর করে পুত্রসন্তানের নাম রেখেছেন আহিল।
খান পরিবারের খুব কাছের মানুষ বলে পরিচিত অভিনেতা পুলকিট সম্রাট এক টুইটে ছেলে সন্তানের জন্মের খবরটি জানিয়েছেন। টুইটে তিনি অর্পিতা ও আয়ুশের জীবনে নতুন অতিথি আসায় অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নতুন মা ও বাবার জীবনে নতুন অধ্যায় শুরুর জন্য আহিলকেও উষ্ণ অভ্যর্থনা জানান। আহিলের আগমনে অর্পিতা-আয়ুশ দম্পতি ও পুরো খান পরিবার এখন শুভেচ্ছার বন্যায় ভাসছেন।
এদিকে, ‘সুলতান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত মামা সালমান। ভাগ্নের মুখ দেখার তর সইছে না তার। শিশুদের জন্য সালমানের ভালোবাসার কথা সবাই জানে। ভক্তরা যেন সালমানের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক