টরন্টো যাচ্ছে নাঈম-আইশা খানের সিনেমা

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ১১:০২আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৮:০৩

টিভি পর্দার দুই জনপ্রিয় মুখ এফ এস নাঈম ও আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া (ইফসা) চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে। 

আগামী ১৮ অক্টোবর এই উৎসবে ‘শেকড়’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রসূন রহমান। প্রিমিয়ার অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন নির্মাতা।

প্রসূন রহমান বলেন, ‘‘জীবনের ডাকে আমরা শেকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই সোঁদা মাটির গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম, প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, প্রথম ভালোবাসার স্পর্শে আলোড়িত হয়েছিলাম। ‘শেকড়’ সিনেমাটি হলো মাটির টানে সেই ফেলে আসা জীবনের দিকে আরেকবার ফিরে তাকানোর চেষ্টা।’’

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। অভিনয়ে আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা, মুনতাহা এমিলিয়া প্রমুখ।

জানা গেছে, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

বলা ভালো, দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া। এবারের উৎসবে আরও উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম এবং আফগান নির্মাতা রয়া সাদাত। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ফিল্ম ফোরাম ও প্যানেল ডিসকাশনসহ জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প