লালন স্মরণে...

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ২৩:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:০২

লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি ‘অচিন পাখি’ বলেছেন, তার বাস।

জন্ম ও মৃত্যু দিবসে লালন সাঁই স্মরণে দুরন্ত টিভির বিশেষ আয়োজন নৃত্যানুষ্ঠান ‘অচিন পাখি’। এই অনুষ্ঠানে লালনের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশনে অংশ নিয়েছে বহুরূপী সাংস্কৃতিক একাডেমি, ময়মনসিংহ। নৃত্য পরিচালনা করেছেন আরিফুল ইসলাম অর্ণব।

খবরটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির পরিচালক পার্থ প্রতিম হালদার। 

দুরন্ত টিভিতে ‘অচিন পাখি’ প্রচার হবে ১৭ অক্টোবর, সকাল ৯টা ৩০ মিনিটে এবং বিকাল ৫টা ৩০ মিনিটে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প