‘দেলুপি’ সিনেমার গানে ফিরে এলেন মান্না!

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ১৮:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৪

মুক্তি পেল ‘দেলুপি’ সিনেমার গান ‘গোধূলি লগ্নে’। সঙ্গে যেন ফিরে এলেন অকাল প্রয়াত নায়ক মান্না। গানটির শুরুই হয় মান্নার কণ্ঠের মিমিক্রি দিয়ে। যেন খোদ মান্নাই গানটির সঙ্গে র‌্যাপ করছেন কিংবা সংলাপ বলে যাচ্ছেন। 

‘আজকে সন্ধ্যায় আর গোধূলি লগ্নে/ নূপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে’- এমন কথায় হাস্য-রসাত্মক, র‍্যাপ ও মজার সংলাপের ছলে তৈরি গানটি সিনেমায় এক অনবদ্য সংযোজন বলে মনে করছেন দর্শক-শ্রোতারা।

ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে বেশ আলোচিত পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম বড় পর্দার সিনেমা হিসেবে ‘দেলুপি’র ঘোষণা আসে কয়েকদিন আগে।

সিনেমার নাম ঘোষণার এক সপ্তাহ পর টিজার প্রকাশ পায়। টিজারে রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত দিয়েছেন পরিচালক তাওকীর।এবার মুক্তি পেল প্রথম গান ‘গোধূলি লগ্নে’। ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দিয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম এবং তপেশ চক্রবর্তী। গানটিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্নার কণ্ঠের নকল করলেও শেষে শ্রদ্ধা জানানো হয়েছে। বলা হয়েছে ‘উই লাভ ইউ মান্না ভাই’।

গানের কথা লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম, আর কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট করেছেন তপেশ চক্রবর্তী।

দর্শকরা ইতোমধ্যেই ‘দেলুপি’র টিজারগুলোর প্রশংসা করেছেন এবং নতুন এই গানটি মুক্তির পর সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন নির্মাতা।

গানটি মুক্তি দেয়া হয়েছে দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশন থেকে।

গানটির লিংক:সিনেমার নাম ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান