সাজেক থেকে শুরু...

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪২

শুরু হচ্ছে ভ্রমণবিষয়ক নতুন টিভি অনুষ্ঠান। বৈশাখী টিভির জন্য নির্মিত এই আয়োজনের নাম ‘ভ্রমণ বাংলাদেশ’। 

২৫ অক্টোবর থেকে অনুষ্ঠানটির প্রচার হবে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। 

প্রথম পর্ব সাজানো হয়েছে রাঙ্গামাটির সাজেক ভ্যালি নিয়ে। টিপু আলম মিলনের সার্বিক ব্যবস্থাপনায়, মুরাদ খানের গ্রন্থনা, চিত্রগ্রহণ ও পরিচালনায় অনুষ্ঠানের ধারাবর্ণনা করেছেন সৈয়দ ইসমাত তোহা। প্রযোজনা বৈশাখী টিভি অনুষ্ঠান বিভাগ। সাজেক থেকে শুরু... বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘এরকম একটি প্রোগ্রাম করার ইচ্ছে দীর্ঘদিনের। কারণ, আমাদের দেশে একদিকে যেমন আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো বিরল জায়গা কুয়াকাটা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবার তেমনি আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, লেক এবং সিলেটের চা বাগান ও ছোট বড় বনাঞ্চল। নদীমাত্রিকতায় সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, এছাড়াও উত্তর ও পূর্বাঞ্চলের হাওড়-বাওড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি। এরকম আকর্ষণীয় স্থাপনা ও দর্শনীয় স্থান ছড়িয়ে আছে বাংলার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে। আমি এর সবকিছু দেখাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে।’ সাজেক থেকে শুরু... সঠিক তথ্য ও নান্দনিক প্রকৃতির ভিতর দিয়ে ভ্রমণ পিপাসু মানুষকে ভ্রমণে আকৃষ্ট করা এবং দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রাকে বেগবান করাই ‘ভ্রমণ বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন