আমি কোটার অভিনেত্রী না: রুনা খান

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ১৯:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ২০:১৬

কোটা নাকি মেধার জয়, রাজনীতির বাইরে শোবিজেও এই প্রশ্নটা বেশ পুরনো। যদিও এর সঠিক উত্তর সচরাচর মেলে না। অনেকে সাহস করে প্রসঙ্গটি নিয়ে কথাও বলে না।

এবার বললেন সাহসটি দেখালেন রুনা খান। যেমনটা এরমধ্যে তিনি সাহস দেখিয়েছেন ফিটনেস ও পোশাকেও। রুনা খান সৈকত সালাহউদ্দিনের সঞ্চালনায় সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’তে হাজির হয়ে এ প্রসঙ্গে বিস্তারিত বলেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘নাটকের অভিনেত্রীদের মধ্যে গত ২০ বছরে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা পরিচালকের স্ত্রী অথবা প্রেমিকা কোটায় প্রতিষ্ঠা পেয়েছেন। আমি কোটার অভিনেত্রী না।’ রুনা খান সঞ্চালক জানিয়েছেন, রুনা খান কোটা নাকি মেধা- এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছেন বেশ সাহসের সঙ্গে। অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনার প্রসঙ্গও এড়াননি। অকপট বললেন, ‘যাদের কর্মপদ্ধতি অশালীন, তাদের আবার পোশাকের অশালীন-শালীন নিয়ে মন্তব্য করা সাজে না!’আলোচনায় আরও উঠে এসেছে থিয়েটার, সিনেমা, নাটক ও তাকে ঘিরে নানাবিধ বিতর্ক বিষয়ে। জানালেন, শাকিব খানের ভক্তরা নাকি বুঝেন না, আসলে কী নিয়ে গর্ব করা উচিত কী নিয়ে নয়। সালমান শাহের কারণে সিনেমা দেখা বন্ধ হয়ে গিয়েছিলো সে কথাও বলেছেন শোতে।

‘স্টার ডায়েরি’র এই পর্বটি উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত দশটায়, আইজ অন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে। রুনা খান

/এমএম/
সম্পর্কিত
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
টোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’
টোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর