গতিশীল ও গ্লোবাল হচ্ছে আজম খানের ‘উচ্চারণ’

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ২২:৪৩ আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৩:৫৯

কিংবদন্তি আজম খান-এর গড়া ব্যান্ড ‘উচ্চারণ’। পপ সম্রাটের মৃত্যুর পর ব্যান্ডটি যেন দিকহারা হয়ে পড়ে, যেমনটা ঘটে যে কোনও ব্যান্ডের ক্ষেত্রেই। এরমধ্যেও আজম খানের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের তাগিদে ব্যান্ডটি চলছিলো ভাঙা-গড়ার ভেতর দিয়ে।

আশার কথা, এবার মজবুত ব্যবস্থাপনার মধ্যে যুক্ত হলো দলটি। যার ফলে ব্যান্ডটির কার্যক্রম আরও গতিশীল ও গ্লোবাল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, এই মজবুত কাঠামোটি তৈরি হয়েছে আজম খানের পরিবারের সদস্য, ব্যান্ড সদস্য এবং ইভেন্ট অরগানাইজার প্রতিষ্ঠানের সমন্বয়ে।  

‘উচ্চারণ’কে আরও টেকসই ও গতিশীল করার লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে স্বল্প পরিসরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডের সকল সদস্য, সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরনি খান এবং কুল এক্সপোজার-এর পক্ষে সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন। ‘উচ্চারণ’ আমলে আজম খান চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তার নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; ‘উচ্চারণ’ ব্যান্ড-এর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই এই মজবুত ব্যবস্থাপনার মাধ্যমে।’

ব্যান্ডের লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। বর্তমান ‘উচ্চারণ’ সদস্যদের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি ব্যান্ড সূত্র জানায়, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স চলতি মাস থেকেই প্রচারিত হবে বলে জানা গেছে।

বলা দরকার, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম-এর সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ডের মাধ্যমে আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।

/এমএম/
সম্পর্কিত
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
বিশেষ কনসার্ট, ভাতিজার কণ্ঠে চাচার গান
পপগুরু প্রস্থানের ১৩ বছর বিশেষ কনসার্ট, ভাতিজার কণ্ঠে চাচার গান
চাচার ১০ গান নিয়ে ভাতিজার চমক (ভিডিও)
স্মরণে আজম খান চাচার ১০ গান নিয়ে ভাতিজার চমক (ভিডিও)
মুক্তিযোদ্ধা থেকে যেভাবে পপগুরু হয়েছিলেন আজম খান
জন্মদিনে স্মরণ মুক্তিযোদ্ধা থেকে যেভাবে পপগুরু হয়েছিলেন আজম খান
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি