প্রযোজক পরিচয়ে ফারিণ

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৪:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০৮

চট করে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে তাসনিয়া ফারিণ যেন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন। কারণ সোশ্যাল হ্যান্ডেলে তার কাজের চেয়ে ঘোরাঘুরির ছবি বেশি ঘুরপাক খাচ্ছে।

এর মধ্যে ওটিটি মুগ্ধতা পেরিয়ে দুটি ভিন্ন সিনেমাও উপহার দিয়েছেন অভিনেত্রী। একটি এই বাংলার ‘ইনসাফ’, অন্যটি ওই বাংলার ‘আরও এক পৃথিবী’। হিট না হলেও সমালোচক সমীহ পেয়েছেন ফারিণ। মাঝে ‘ফাতিমা’ সিনেমার জন্য পেয়েছেন বিদেশ থেকে পুরস্কারও। এর মধ্যে তাহসানের সঙ্গে গান গেয়ে সুপারহিট! তাসনিয়া ফারিণ তবু কোথাও যেন ঘোট পাকাচ্ছিলেন তাসনিয়া ফারিণ। যেটি এবার স্পষ্ট হতে চলেছে। জানা গেছে, নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে শুরু করতে ফিরছেন প্রযোজক পরিচয়ে। গড়ছেন প্রযোজনা প্রতিষ্ঠান। ফেসবুক বিবৃতিতে এমনটাই জানান ফারিণ।

সঙ্গে নেটাগরিকদের কাছে জানতে চান, তার প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। মন্তব্যে নামের ঝড় বয়ে যাচ্ছে এখনও। তাসনিয়া ফারিণ এই সূত্রে ফারিণ গণমাধ্যমে বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।’

জানা গেছে, দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন। সূত্র বলছে, এই ব্যানারের প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকছে প্রযোজকের নিজের গাওয়া গান। এটি প্রকাশ পাবে এ বছরের শেষ দিকে। তাসনিয়া ফারিণ

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনও এতদূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিলেও ফারিণ জানালেন, সেটি সচেতন সিদ্ধান্ত। বলেন, ‘সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি।’ তাসনিয়া ফারিণ

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
এক দশকের অপেক্ষার অবসান, নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ
এক দশকের অপেক্ষার অবসান, নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ
খারাপ নাটকের ভিড়ে ভালো নাটক হারিয়ে যাচ্ছে: ফারুক আহমেদ
খারাপ নাটকের ভিড়ে ভালো নাটক হারিয়ে যাচ্ছে: ফারুক আহমেদ
বৃষ্টি নামলে যে ১০ গান মনে পড়ে
বৃষ্টি নামলে যে ১০ গান মনে পড়ে
অ্যাঞ্জেলিনা জোলির পর প্রথমবার নতুন প্রেম প্রকাশ্যে আনলেন ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলির পর প্রথমবার নতুন প্রেম প্রকাশ্যে আনলেন ব্র্যাড পিট
আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?
আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?