এবার ফেরার পালা...

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৫, ১৪:৫১আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:২৭

দিন কিংবা মাস নয়, বছরও বলা যায় না। টানা দুই বছর হলো পর্দায় নেই ঢাকাই সিনেমার ‘পরাণ’ বিদ্যা সিনহা মিম।

শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে, দুই বছর আগে। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি, যতটা দেখা গেছে ফেসবুকে স্থিরচিত্রে পারিবারিক আবহে। যেন দীর্ঘ এক অবকাশে বেরিয়ে পড়েছেন ঘোড়ায় চেপে! 

অবশেষে ভক্তদের জন্য এলো সুখবর। জানান দিলেন, এবার তার ফেরার পালা। লম্বা বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, নতুন বছরেই সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। চলছে তারই জোর প্রস্তুতি। ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন মিম। বিদ্যা সিনহা মিম খবর মিলছে, নাম-পরিচয় প্রকাশ না করলেও এরই মধ্যে একটি বিশেষ সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। যদিও এ বিষয়ে এখনই টুঁ-শব্দটিও করতে রাজি নন মিম।

বললেন, ‘সময় হলে সব জানাবো।’

এটুকু স্পষ্ট করেছেন, দুই বছরে তার কোনও কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। বিদ্যা সিনহা মিম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
বিনোদন বিভাগের সর্বশেষ
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান
লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান
জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা
জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু