অ্যামাজন প্রাইমে ঢাকার সিনেমা ‘ওমর’

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ১৪:৩৩আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৯:১০

আমেরিকান জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এলো ঢাকাই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‘ওমর’। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে স্থান পাওয়ায় এর কলাকুশলীরা আনন্দিত। অন্য ভাষাভাষির দর্শকদের সুবিধার্থে রয়েছে ইংরেজি সাব-টাইটেল।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পায়। গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে থাকা ওমর ও বদি খুনের ঘটনায় একে অপরকে দায়ী করতে থাকে। যার কারণেই মৃত্যু হোক না কেন, বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদির পরিণতি শেষ পর্যন্ত কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোয় কাহিনি।

ওমর চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। বদির ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা প্রমুখ। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক। শুটিংয়ে নির্মাতা রাজ ও দুই অভিনেতা ‘ওমর’ নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ছবিটি। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

ছবিটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

Omar Amazon Prime link

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা