আদরকে নিয়ে ফিরছেন অপু!

বিনোদন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ২১:০২

খানিক দম নিয়ে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন ঢালিউড কুইন।

অন্যদিকে, সময়ের নায়ক আদর আজাদ সম্প্রতি ‘পিনিক’ ও ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ শেষ করেছেন। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের। 

এদিকে নতুন খবর হলো, দুটি সিনেমায় আদর-অপুর জুটিবাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ দুজনেই।

মূলত জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অপু ও আদর।

জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন। আগামী মাস থেকে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যটি, নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অপু বিশ্বাস এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফেরার জন্য প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, ‘বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।’

এর আগে ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অপরদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’।

বলা দরকার, চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটিবেঁধে আলোচনায় ছিলেন আদর আজাদ। এই জুটি এরই মধ্যে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করেছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ