১২তম উৎসবে ১২টি ব্যান্ডের পরিবেশনা

বিনোদন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ২০:০৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ২০:০৩

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ১ ডিসেম্বর চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২তম এই উৎসব মাতাবেন ১২টি দলের সদস্যরা।

ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং ও তরুণ। 

এ উপলক্ষে ২৭ নভেম্বর চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামিম আহমেদ, গীতিকবি বাপ্পি খান, ব্যান্ড উৎসবের প্রকল্প পরিচালক রাজু আলীম, পরিচালক অনন্যা রুমা প্রমুখ। সংবাদ সম্মেলনে আয়োজক ও শিল্পীরা চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আগামী বছর এই উৎসবকে বৃহৎ আকারে করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে।’ 

১ ডিসেম্বর চ্যানেল আইয়ের পর্দায় উৎসবটি সরাসরি সম্প্রচার হবে সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী।

বলা দরকার, ব্যান্ড লেজেন্ড আইয়ুব বাচ্চুর প্রস্তাবের প্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-এর সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসব আয়োজন করে আসছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক দিবসে সরকারের কাছে বিশেষ আবেদন
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক দিবসে সরকারের কাছে বিশেষ আবেদন
মন্দিরে অঝোরে কাঁদলেন সারা, কারণ অজানা
মন্দিরে অঝোরে কাঁদলেন সারা, কারণ অজানা