সাবিলাকে নিয়ে শুরু...

বিনোদন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৫, ১৩:৩৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৩:৩৬

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে।

এ উপলক্ষে বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। এর আগের দুটি সিজনে ৩ শতাধিক পর্ব প্রচার হয়েছে গত ৬ বছরে। এবারের নতুন সিজনের রাতাড্ডা কেমন হবে জানতে চাইলে অনুষ্ঠানটির উপস্থাপক, সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এই অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনও টাইম ফ্রেমে ঠিক বাঁধিনি কখনও আমরা। এবং সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত সবচেয়ে দীর্ঘব্যপ্তির কোনও সেলিব্রিটি শো। এই শোয়ের কোনও কোনোটির ব্যপ্তি আড়াই থেকে ৩ ঘণ্টারও বেশি হয়েছে। মূলত আগত অতিথি তার জীবন দর্শন ও নানান বিষয় নিয়ে মতামত নিয়েই এই শোটি তৈরি। এবারেও এর ব্যতিক্রম থাকবে না। তবে এবারের কিছু পর্ব আমরা আউটডোরে বা বিভিন্ন লোকেশনে করার প্ল্যান রয়েছে। এই শোতে কোনও ভাইরাল টপিককে উৎসাহিত করা হয় না। বরং এই শোটি এক ধরনের আর্কাইভাল ভ্যালু তৈরির উদ্দেশ্যে করা হয়।’

‘রাতাড্ডা উইথ তানভীর’ অনুষ্ঠানটি নিয়ে জাগো এফএম এর অনুষ্ঠান প্রধান উদয় চৌধুরী বলেন, ‘‘তানভীর ভাই আমাদের জাগো এফএম এর একেবারে শুরু থেকেই সম্পৃক্ত। আমাদের এই স্টেশনের নানান বিষয়ে উনি পরামর্শ দিয়ে থাকেন। ‘রাতাড্ডা উইথ তানভীর’ শোটি আমরা তৃতীয় সিজন শুরু করতে যাচ্ছি এর তুমুল গ্রহণযোগ্যতার কারণেই। কারণ আমাদের অনেক লিসেনার অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করেন। টানা ৬ বছরে আমরা তিন শতাধিক পর্ব প্রচার করেছি। আনন্দের বিষয় হলো, রাতাড্ডার সেশন এখন এমন একটি গুরুত্বপূর্ণ আর্কাইভ হয়ে উঠেছে যে, একাধিক চ্যানেল তারকাদের বিভিন্ন রেফারেন্স ফুটেজ হিসেবে আমাদের শো-এর ক্লিপিংস ব্যবহার করে। আমি মনে করি এটাই এই অনুষ্ঠানটির বিশেষত্ব।’’ সাবিলা নূর নতুন সিজনে অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। সেই অনুযায়ী তৃতীয় সিজনের প্রথম পর্ব প্রচার হবে ৫ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায়। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। 

সাবিলা নূর তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়, ব্যক্তিজীবন, সংসার ও চলচ্চিত্র নিয়ে বিস্তারিত বলেছেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অনেক আগে একুশে টিভিতে আমার একটি শোতে তানভীর ভাইকে অতিথি করেছিলাম। এরপর ভাইয়ার অনলাইন শোতেও আমি হাজির হয়েছি। কিন্তু স্টুডিও সেশনে এই প্রথম আমি তার শোতে এলাম। রাতাড্ডা অনুষ্ঠানের একাধিক ক্লিপিংস আমি দেখেছি। উপস্থাপক এতো ডিটেইল আর গভীর বিষয়ে আলোচনা করেন, সে কারণে কথা বলে আরাম পাই। এইধরনের আলোচনা করার প্ল্যাটফর্ম আমাদের দেশে খুব একটা নেই। সত্যিই উপভোগ্য অনুষ্ঠানটি।’

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন হাসান মোহাম্মদ জুবায়ের। তানভীর তারেক

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সকলকে সতর্ক করলেন সাবিলা
সকলকে সতর্ক করলেন সাবিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর