মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে ‘কোটিপতি’

বিনোদন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭

কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক অসামান্য পরিবারের গল্পে আবর্তিত হয়েছে অসাধারণ একটি নাটক। যে গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে সঙ্গে আছেন কেয়া পায়েল।

নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, বরং প্রমাণিত সফল তারা। তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দু’জনে। কারণ, এবার আর প্রেম-বিরহ নয়। সরাসরি সংসার, সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।

এমনটাই জানান নির্মাতা এস আর মজুমদার। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নাম ‘কোটিপতি’। যা মুক্তি পাচ্ছে ঈদে-চাঁদে নয়, এই শীতে। জোভান ও পায়েল বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

নির্মাতা মজুমদার জানান, ‘কোটিপতি’ মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘কোটিপতি’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। কেয়া পায়েল

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!