সেই প্রেমিকাকে হারিয়ে শিশুদের মতো কেঁদেছিলেন জোভান! 

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৬, ১২:২২ আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৩:১৫

শিরোনাম দেখে প্রায় সবাই ধরেই নিচ্ছেন, এটি জোভান অভিনীত নতুন নাটকের গল্প। তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একদমই তা নয়। এই গল্পটা অভিনেতার নিজের জীবনের একান্ত আপন গল্প। যা তিনি প্রথমবার শেয়ার করতে যাচ্ছেন। 

জীবনের না বলা গল্পগুলো শেয়ার করতেই জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের পঞ্চম পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন জোভান। এটিই তার অংশ নেয়া প্রথম পডকাস্ট। 

শনিবার, ৩ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ফারহান আহমেদ জোভান জানিয়েছেন তার প্রেম, হৃদয় ভাঙন সবকিছু নিয়ে। জোভান বলেন, ‘অভিনয় শুরু করার বেশ ক’বছর পর আমার একটি সম্পর্ক হয়েছিল, যার ব্যাপ্তি ছিল মাত্র এক মাস। সে সম্পর্কেই আমি এতটা গভীরভাবে ডুবে গিয়েছিলাম যে, সম্পর্ক শেষ হবার পর নিজেকে সামলাতে বেশ কষ্ট হয়েছিল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে শিশুদের মতো কান্না করেছিলাম।’ রুম্মান রশীদ খান ও ফারহান আহমেদ জোভান

ফারহান আহমেদ জোভান মনে করেন, জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে অভিনেতা হয়ে উঠতে বেশ সাহায্য করেছে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।  

বলা দরকার, গত বছর ফারহান আহমেদ জোভান অভিনীত ৫৬টি নাটক প্রচার হয়েছে; যে নাটকগুলোর সম্মিলিত ইউটিউব ভিউ প্রায় ৫০৭ মিলিয়ন। যা অন্য যে কোনও অভিনেতার বিচারে এগিয়ে।

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?