ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডট’

বিনোদন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ‘ডট’। ‎উৎসবের অংশ হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বেগম সুফিয়া কামাল মিলনায়তন, শাহবাগ, ঢাকা।

তরী মিডিয়া লিমিটেড-এর ব্যানারে নির্মিত ‘ডট’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন বড়ুয়া প্রনোজিত ইমন। অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, স্মৃতি বিশ্বাস পরী,  সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল প্রমুখ। প্রযোজনায় বড়ুয়া মনোজিত ধীমন।

সিনেমাটি সম্পর্কে পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, ‘নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়।’

বলা দরকার, ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক