১৬ দিনের ‘ছবি মেলা’ শুরু

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৪

আলোকচিত্র নিয়ে টানা ১৬ দিনের উৎসব শুরু হচ্ছে ঢাকায়। নাম ‘ছবি মেলা’। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৪টায় হচ্ছে উৎসবের উদ্বোধন অনুষ্ঠান। 

উৎসবের প্রধান উপদেষ্টা শহিদুল আলম বলেন, ‘দেশে ও আন্তর্জাতিকভাবে যে পাশ্চাত্য সাম্রাজ্যবাদ, আগ্রাসন, দখল ও ক্ষমতার আধিপত্য, এসব কিছুকে এই উৎসবে প্রশ্ন করা হয়েছে।’

উৎসব পরিচালক এএসএম রেজাউর রহমান বলেন, ‘এবার ছবি মেলার ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশ থেকে শিল্পী, শিক্ষক ও প্রশিক্ষকদের মাধ্যমে দেশের আলোকচিত্রী ও আলোকচিত্রীপ্রেমীদের কিছু শেখার সুযোগ রয়েছে।’

১১তম এ উৎসব চলবে ঢাকার পাঁচটি স্থান- বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, দৃকপাঠ ভবন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাউথ প্লাজায়।

এবারের সংস্করণে ‘পুনঃ’ ভাবধারার আলোকে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে ৫৮ জন অংশগ্রহণকারী একত্রিত হচ্ছেন।

একক ও দলীয় প্রদর্শনীগুলোর পাশাপাশি এ আয়োজনে থাকছে আর্টিস্ট টক, প্যানেল আলোচনা ও ‘লেকচার’। উৎসবের শিক্ষামূলক মাত্রাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ছয়টি কর্মশালা থাকবে। ২৫ থেকে ২৯ জানুয়ারি স্থানীয় স্কুলগুলোকে নিয়ে একটি শিক্ষামূলক প্রচার অনুষ্ঠানও থাকবে। এতে অংশগ্রহণ করবে এক হাজারের বেশি শিক্ষার্থী।

দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ২০০০ সাল থেকে এ উৎসব হয়ে আসছে।

উৎসবের পর্দা নামবে ৩১ জানুয়ারি। পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প