মৌয়ের ধমক: এসব অপপ্রচার বন্ধ করুন

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩১

দেশের অন্যতম আইকনিক মডেল বলা হয় সাদিয়া ইসলাম মৌকে। বিশেষ করে নারী মডেল ক্যাটালগে তার চেয়ে দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার আর কোনও মডেলের গড়ে ওঠেনি।

৯০ দশক থেকে এখনও তিনি নিজেকে ধরে রেখেছেন, আপন আলোয়। সংসার, প্রফেশন ও সোশ্যাল হ্যান্ডেলে নিজেকে গুলিয়ে ফেলেননি একদমই। অথচ সেই মৌ কি না ক্ষোভে ফেটে পড়লেন। দিলেন ধমক। বলতে বাধ্য হলেন- ‘এসব অপপ্রচার বন্ধ করুন!’

সাদিয়া ইসলাম মৌ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। তবে তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে ভুয়া পেজ ও আইডি খোলার ঘটনায় চরম বিরক্তি, বিব্রত ও ক্ষোভ প্রকাশ করেছেন এই মডেল-অভিনেত্রী।

মৌয়ের দাবি, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি ও এআই ভিডিও আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে!

মৌ জানান, ফেসবুকে তার একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনও আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনও সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনও অ্যাকাউন্ট নেই। সাদিয়া ইসলাম মৌ এ প্রসঙ্গে মৌ বলেন, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি-এসব অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি-ভিডিও পোস্ট করা, লেখা দেওয়া—এসব আইনত অপরাধ। ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ভক্তদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও জানিয়ে দিচ্ছি—আমার কোনও ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নেই। যারা এসব করছে, সাবধান হোন। নইলে আইনি ব্যবস্থায় যা হওয়ার, তাই হবে।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প