‘লাগে উরাধুরা’ গায়িকার ফেরা, এআই দিয়ে ভিডিও

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৪

শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানটি প্রীতম হাসানের সঙ্গে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান দেবশ্রী অন্তরা। সেই অন্তরা এবার হাজির হচ্ছেন নতুন গান ‘আমি পাখি হবো’ দিয়ে।

চমক রয়েছে এই গানেও। কারণ, গানটির ভিডিও তৈরি হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। ভালোবাসা দিবস উপলক্ষে ব্যান্ড এক্সকেইপের প্রজেক্ট এটি। যেখানে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ।

গানটির কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডটির দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন। ভিডিওর একটি দৃশ্য ব্যান্ড এক্সকেইপ জানায়, গানটি শুধু ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়; এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ (মিউজিক উইদাউট পাসপোর্ট) শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ। 

গানটি নিয়ে আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালোলাগবে বলে আমার বিশ্বাস।’

বলা দরকার, ২০২৪ সালে ‘লাগে উরাধুরা’র ব্যাপক জনপ্রিয়তার পর দেবশ্রী অন্তরাকে সে অর্থে গানে পাওয়া যায়নি। লম্বা বিরতির পর ফেরা প্রসঙ্গে
দেবশ্রীর ভাষ্য, ‘‘লাগে উরাধুরা’র পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনও আমাকে ছাড়েনি।’’ গানচিত্রটির পোস্টার যোগ করেন, ‘‘আমি পাখি হবো’ গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’র ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প