নির্মাতা খোকনের কুলখানি বৃহস্পতিবার

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৭:৪৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:০২

ক্যামেরার পেছনে শহীদুল ইসলাম খোকন গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের কুলখানি হবে আগামী বৃহস্পতিবার। এদিন প্রয়াতর উত্তরার বাসায় বাদ আছর এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে হৃদয়।
এর পরদিন বাদ জুমা চ্যানেল আইতে তার দ্বিতীয় কুলখানি হবে।
এদিকে বিএফডিসিতে মরহুমের দ্বিতীয় জানাজা শেষ হয়েছে বিকাল ৫টা ২৪ মিনিটে। সেখানে তাকে শেষবিদায় জানাতে জড়ো হন দীর্ঘদিনের সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন এটিএম শামসুজ্জামান, গাজী মাজহারুল আনোয়ার, ফরিদুর রেজা সাগর, সোহেল রানা, কাজী হায়ৎ, আমজাদ হোসেন, আনোয়ারা, আলমগীর, মুশফিকুর রহমান গুলজার, সোহনুর রহমান সোহান, রুবেল, আলী রাজ, মিজু আহমেদ, জুলফিকার রাসেল, আব্দুর রহমান, মিল্টন খন্দকার, ওমর সানী, ড্যানি, সাইমনসহ অনেকে। এছাড়াও ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এদিকে বিএফডিসেতে তার দ্বিতীয় জানাজা শেষে উত্তরায় সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বিএফডিসিতে শেষবিদায়ে খোকন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প