যে কারণে আবার প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’

বিনোদন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫

প্রেক্ষাগৃহ থেকে নামার পর সাধারণত কোনও সিনেমা আর সচরাচর ফিরে না। ফিরলেও সেটি বিশেষ কারণে ‘স্পেশাল স্ক্রিনিং’ হিসেবে ধরা হয়। যা সাধারণত কালজয়ী সিনেমার ক্ষেত্রে ঘটে থাকে। কারণ, প্রেক্ষাগৃহ থেকে নামার পর সিনেমাগুলোর পথ বেঁকে যায় বিভিন্ন ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মে।

নতুন খবর হলো, গত বছর বলিউডের অবিশ্বাস্য হিট ছবি ‌‘সাইয়ারা’ আবার ফিরছে ভারতের প্রেক্ষাগৃহে। মোহিত সুরি পরিচালিত এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামাটি ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে পুনর্মুক্তি পেতে চলেছে বলে জানা গেছে। এর পেছনে একটিই কারণ, পাবলিক ডিমান্ড।

গত বছর মুক্তির পর ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তোলে। নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবিটি অল্প সময়ের মধ্যেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

যদিও প্রযোজনা সংস্থা ওয়াইআরএফ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুনর্মুক্তির ঘোষণা এখনও আসেনি, তবে দেশের বিভিন্ন শহরের জন্য ছবিটির শো-টাইম ইতোমধ্যে বুকমাইশো-এ দেখা যাচ্ছে। আহান ও অনীত জানা গেছে, ভ্যালেন্টাইনস উইকে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু ও পুনের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’র বাণিজ্যিক প্রদর্শনী হবে।

২০২৫ সালের জুলাইয়ে মুক্তির পর ‘সাইয়ারা’ দ্রুতই বলিউডের বড় ও বিস্ময়কর ঘটনায় পরিণত হয়। বিশ্বজুড়ে ছবিটি আয় করে প্রায় ৫৭৭ কোটি টাকা, যা এটিকে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি বলে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা রোমান্টিক ছবি হিসেবেও রেকর্ড গড়ে।

এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় আহান পান্ডের। অন্যদিকে, কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’তে আগে কাজ করলেও ‘সাইয়ারা’ই অনীত পাড্ডার প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রধান চরিত্রের ছবি। মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পান দুজনই, বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে।

‘সাইয়ারা’ গল্প বলেছে সংগ্রামী এক সংগীতশিল্পী কৃষ্ণ ও নবীন সাংবাদিক–কবি ভানী বাত্রার প্রেমকাহিনি নিয়ে। তাদের সম্পর্কের পথে নানা বাধা আসে, আর সেই বাধা অতিক্রমের গল্পই ছবির মূল উপজীব্য। আহান ও অনীত সমালোচক ও দর্শক—উভয় মহল থেকেই ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পায়। বিশেষ করে আহান ও অনীতের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হয়।

প্রেক্ষাগৃহে সুপারহিট হওয়ার পর ছবিটি নেটফ্লিক্সেও মুক্তি পায়। যা এখনও সেখানে দেখা যাচ্ছে। এর মধ্যেই ছবিটি আবার ফিরছে বড় পর্দায়। 

‘সাইয়ারা’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসান একাধিক বলিউড তারকা ও নির্মাতা। পরিচালক করণ জোহর ‘সাইয়ারা’কে মোহিত সুরির ক্যারিয়ারের সেরা কাজ বলে উল্লেখ করেন। একই সঙ্গে আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প