‌আজও তোমাকেই বেছে নিতাম, আদনান: মেহজাবীন

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪১

একসঙ্গে টানা ১৪ বছরের পথচলা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীবের। এরমধ্যে পরিচয়, বন্ধুত্ব, প্রেম, লুকোচুরি এবং বর্ণাঢ্য বিয়ে পেরিয়ে সংসার জীবনে এক বছর অতিক্রম হলো।

তবুও যেন তৃষ্ণার্ত মেহজাবীন! অভিনেত্রীর তৃষ্ণা মেটানোর একটাই পথ, আদনান যেন তার ‘রুহ আফজা’! এটা অন্যরা যেমন বিশ্বাস করেন, অভিনেত্রী নিজেও এই ভালোবাসা দিবসে সেই বার্তাটিই দিয়েছেন প্রকাশ্যে। মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব ভালোবাসা দিবসের বার্তায় যুগল ছবি প্রকাশ করে মেহজাবীন সাফ জানিয়ে দিয়েছেন, ‘আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’

অভিনেত্রীর এমন স্টেটমেন্টে আদনানের ভেতরের অবস্থা কতটা গলে পড়লো, সেটি জানা মুশকিল। তবে নেটিজেনরা যেন আরেকবার মুগ্ধতায় ভেসে গেলো কিংবা পছন্দের মানুষটিকে নিয়ে প্রেমের পথে এগিয়ে গেলো আরও এক ধাপ। মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব আদনানকে ঘিরে মেহজাবীন আরও লেখেন দারুণ কিছু কথা, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার।’

মূলত এরপরই লেখেন সেই সুধাময় ভালোবাসার স্টেটমেন্ট- ‌‘আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’ মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব বলা দরকার, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে মেহজাবীনের রাজকীয় অভিষেক। এরপর নাটকের জগতে তার অভিনয় আলো ছড়াতে থাকে। এরমধ্যে পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনানের সঙ্গে।

টানা ১৩ বছর একসঙ্গে চলার পর গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ভালোবাসা দিবসে তারা আনুষ্ঠানিক বৈবাহিক সম্পর্কে জড়ান। মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব

/এমএম/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প