আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি: পার্থ বড়ুয়া

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে পার্থ বড়ুয়ার ঘোষণা দিয়েছিলেন প্রথম একক অ্যালবাম প্রকাশের। ৬ বছর আগের সেই ঘোষণায় জানা গেলো, অ্যালবামটির নাম ‘মুখোশ’। সেখান থেকে ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’ শিরোনামে দুটি গানও প্রকাশ পেয়েছে তখন। এরপর আর কোনও খবর নেই অ্যালবামটির। বিপরীতে ব্যান্ড সোলসের পাঁচ দশক পূর্তির ধারাবাহিক আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে পার্থ বড়ুয়াকে। দীর্ঘ বিরতির পর এলো সেই ‘মুখোশ’ অ্যালবামের টাইটেল গান।

সম্প্রতি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হয়েছে। রানার লেখা ‘মুখোশ’ গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। প্রযোজনা করেছেন অভিক।

এ আয়োজন নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘আমাদের ভেতর ও বাইরের দিকটি উন্মোচন করার চেষ্টা করা হয়েছে গানটির মাধ্যমে। জানানো হয়েছে, আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি! আমাদের ভেতরে রূপ এক, বাইরে আরেক। সাধারণত ব্যান্ডে আমরা যে ধরনের গান করে থাকি, এটি তা থেকে খানিক আলাদা। তাই বাণিজ্যিক ভাবনাকে দূরে রেখেই অ্যালবামের আয়োজন।’

পার্থ আরও জানান, গানের ভুবনে তার পথচালা চার দশকের। এই দীর্ঘ সংগীতজীবনে কখনও একক অ্যালবাম প্রকাশ করেননি। ইচ্ছা হয়নি, ব্যান্ডশিল্পীর পরিচয়কে ছাপিয়ে এককভাবে কিছু করার। সব সময় চেয়েছেন সোলস ব্যান্ডের সদস্য হিসেবে তার পরিচিতি গড়ে উঠুক। তারপরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। তেমনই ভিন্ন ধাঁচের পাঁচটি গান তৈরির পর মনে হয়েছে, সেগুলো আলাদাভাবে প্রকাশ করার।এ বিষয়ে সোলস ব্যান্ডের সদস্যরা সমর্থন জুগিয়েছেন। তাদের ইচ্ছাতেই গানগুলো ‘মুখোশ’ শিরোনামে একক অ্যালবামের মাধ্যমে প্রকাশ করার পরিকল্পনা হয়। এটি তার শিল্পীজীবনের প্রথম মৌলিক একক অ্যালবাম; যার সব গান লিখেছেন রানা। সুর ও সংগীতায়োজন পার্থ নিজেই করেছেন।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?