মুক্তার কণ্ঠে আনন্দের গান

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩

​বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার। ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ,  সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।

আধুনিক ও মেলোডিয়াস ঢঙের এই গানটি নিয়ে দারুণ আশাবাদী শিল্পী। গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে মুক্তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

শৈশব থেকেই সুরের প্রতি এক সহজাত টান ছিল মুক্তা মজুমদারের। ওস্তাদ পঙ্কজ ধর, শ্যামলী বড়ুয়া ও নীরদ বরণ বড়ুয়ার কাছে সংগীতে হাতেখড়ি হওয়ার পর উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি কলকাতার রবীন্দ্র ভারতী থেকেও সংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১০ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘দ্বার খুলে’ দিয়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর ২০১৩ সালে ‘মুক্তা উইথ কো-আর্টিস্ট’ এবং কলকাতার রাগা মিউজিক থেকে প্রকাশিত অ্যালবামের মাধ্যমে শ্রোতাপ্রিয়তা পান। ‘দ্বার খুলে বসে আছি’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ কিংবা ‘শেষ হবে না’—এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। 

দীর্ঘ দেড় দশকের এই পথচলায় ভালোবাসা দিবসের বিশেষ উপহার ‘প্রেমের মানুষ’ গানটি তার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন গীতিকবি তারেক আনন্দ।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ