নব্বই দশকের গল্পে দুই বর্ষীয়ান শিল্পী

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭

অভিনয় অঞ্চলের দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নির্মিত হলো নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নাটকটি প্রচারে আসে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও সোহাগ।

নির্মাতা চয়নিকা জানান, দর্শক এ নাটকে নব্বই দশকের আবহ খুঁজে পাবে।

তিনি বলেন, ‘২৪ বছর ধরে আমি সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপড়েনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এ নাটকেও পরিবারের সুন্দর একটি গল্প আছে। গল্পের প্রয়োজনে আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়েই কাজে করেছি।’ আরেকটি দৃশ্যে আবুল হায়াত ও ডলি জহুর প্রযোজক জামাল হোসেন বলেন, ‘আমি পারিবারিক গল্পের নাটককে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। এ নাটকে কোনও ছাড় দিইনি। চরিত্রের প্রযোজনে যে শিল্পী প্রয়োজন তাকে নিয়েই কাজ করা হয়েছে।’

নির্মাতার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, ‘চয়নিকা সব সময়ই ভীষণ সচেতন ও বিচক্ষণ। তার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করেন তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে নিজের মতো করে অভিনয়টা করার সুযোগ পান তার নাটকে। এই নাটকটিও তেমনই। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগলো।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ