পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯

হলিউডের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘দ্য ব্লাফ’ ছবির প্রিমিয়ারে ভালোবাসার উজ্জ্বল মুহূর্ত উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। লালগালিচায় উপস্থিত হয়ে একে অপরকে আলতো চুম্বনে শুভেচ্ছা জানান এই তারকা দম্পতি। ছবিয়ালদের ফ্রেমে ধরা পড়ে তাদের ঘনিষ্ঠ ও আন্তরিক সেই মুহূর্ত।

‘দ্য ব্লাফ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, উপস্থিত হয়েছিলেন নিজের চরিত্র ‘এরসেল’-এর অনুপ্রেরণায় তৈরি বিশেষ ধাতব বর্মসদৃশ পোশাক ও বাদামি রঙের মোড়ানো স্কার্টে। পোশাকে ছিল একই সঙ্গে আভিজাত্য ও অ্যাকশন-নির্ভর আবহ। অন্যদিকে নিক জোনাস পরেছিলেন বাদামি রঙের শার্ট ও মানানসই প্যান্ট—স্ত্রীর সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে উপস্থিত হয়ে তাদের মনের মিলের বার্তা দেন।

দু’জনকে হাত ধরাধরি করে, হাসিমুখে একাধিক ছবির জন্য পোজ দিতে দেখা যায়। উপস্থিত ভক্তদের চোখেও ধরা পড়ে তাদের পারস্পরিক রসায়ন।

ট্রেলার:বলে গেলে ভালো, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও নিক। এরপর থেকেই তারা জনসমক্ষে ও সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে বেশ খোলামেলা। প্রিয়াঙ্কার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে নিকের উপস্থিতি প্রায় নিয়মিত দৃশ্য। একইভাবে নিকের সাফল্যও উদযাপন করেন প্রিয়াঙ্কা।

হাই প্রোফাইল ক্যারিয়ার সামলিয়েও কীভাবে ব্যক্তিগত সম্পর্ককে সমান গুরুত্ব দেওয়া যায়, এই দম্পতিকে ঘিরে ভক্তদের মধ্যে সেই প্রশংসাই শোনা যায় বেশি।

এবার ‘দ্য ব্লাফ’ সম্পর্কে ফেরা যাক। এটি একটি তুমুল অ্যাকশন-রোমাঞ্চধর্মী চলচ্চিত্র, যা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাংক ই. ফ্লোয়ার্স। নিক ও প্রিয়াঙ্কা উনিশ শতকের শেষভাগের ক্যারিবীয় অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’ চরিত্রে। এক সাবেক জলদস্যু, যিনি সহিংস অতীত পেছনে ফেলে পরিবার নিয়ে শান্ত জীবন গড়তে চান কেম্যান দ্বীপপুঞ্জে। কিন্তু তার সাবেক নিষ্ঠুর অধিনায়ক ‘ক্যাপ্টেন কনর’ (অভিনয়ে কার্ল আরবান) প্রতিশোধের উদ্দেশ্যে ফিরে এলে আবারও তলোয়ারযুদ্ধ, বিশ্বাসঘাতকতা ও টিকে থাকার লড়াইয়ে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা।

ছবিটি প্রযোজনা করেছে রুশো ভ্রাতৃদ্বয়ের প্রযোজনা সংস্থা এজিবিও। সঙ্গে আছে প্রিয়াঙ্কার নিজস্ব প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স ও সিনেস্টার পিকচার্স।

ফের ফেরা যাক লালগালিচায়। ‘দ্য ব্লাফ’ প্রিমিয়ারে একদিকে লালগালিচায় রোমান্টিক মুহূর্ত, অন্যদিকে বড় পর্দায় তীব্র অ্যাকশন; সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন অধ্যায় শুরু হচ্ছে নতুন মাত্রায়। আর এই যাত্রায় নিক জোনাসের দৃঢ় সমর্থন যেন আরও একবার প্রমাণ করলো- তারকাখ্যাতির ঝলকানির মাঝেও সম্পর্কের উষ্ণতা অটুট থাকতে পারে। লালগালিচায় প্রিয়াঙ্কা ও নিক এমনটাই বলাবলি করছেন সোশ্যাল হ্যান্ডেলে বসবাসরত ভক্ত-সমালোচকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান