মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক

জীবনযাপন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৭:২২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:২২

কাজের ব্যস্ততা, দেশ-বিদেশে যাতায়াত, নানা দায়িত্ব সব সামলে সন্তানকে সময় দেওয়া কর্মরত বাবা-মায়েদের কাছে বড় চ্যালেঞ্জ। তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও এর ব্যতিক্রম নন। ব্যস্ত জীবনযাপনের মধ্যেও মেয়ে মালতী মেরির বেড়ে ওঠায় যাতে কোনও কমতি না থাকে, সে বিষয়ে সচেতন তাঁরা।

সম্প্রতি এক পডকাস্টে অভিভাবকত্ব নিয়ে কথা বলতে গিয়ে সন্তানকে বড় করার পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানিয়েছেন নিক। তাঁর মতে, শিশুর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়াও জরুরি।

১. সন্তানের সঙ্গে থাকার সময় ফোন দূরে রাখুন

নিকের মতে, মোবাইল ফোন অনেক মূল্যবান মুহূর্ত নষ্ট করে দেয়। তাই সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় ফোন অন্য ঘরে রেখে দেওয়াই ভালো। শিশুর পাশে বসে থেকেও যদি বাবা-মা ফোনে ব্যস্ত থাকেন, তা হলে খুদে বুঝতে পারে যে তার কথায় মনোযোগ দেওয়া হচ্ছে না। ছোটরা খুব দ্রুত বড় হয়ে যায়। তাই তাদের বেড়ে ওঠার ছোট ছোট মুহূর্ত উপভোগ করা জরুরি।

২. সন্তানের কথা মন দিয়ে শুনুন

শুধু সন্তানের পাশে থাকলেই দায়িত্ব শেষ হয় না। সে কী বলছে, কী করছে, কী নিয়ে আনন্দিত বা চিন্তিত সেগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। নিকের মতে, শিশুর সঙ্গে তার মতো করে মিশতে পারলে অভিভাবকত্বের আনন্দ আরও ভালোভাবে অনুভব করা যায়। দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তগুলিও সন্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সুযোগ।

৩. নিজের স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেবেন না

প্রিয়াঙ্কা ও নিকের মতে, প্রতিটি শিশুর নিজস্ব পরিচয় ও পছন্দ তৈরি হওয়ার সুযোগ পাওয়া উচিত। বাবা-মায়ের অপূর্ণ স্বপ্ন সন্তানের মাধ্যমে পূরণ করার চেষ্টা না করে তাকে নিজের পথ খুঁজে নিতে উৎসাহ দেওয়া দরকার। মালতীর ক্ষেত্রেও সেই নীতিই মেনে চলেন তাঁরা। সন্তানের আগ্রহ ও সিদ্ধান্তকে গুরুত্ব দিলে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়।

৪. দয়া, সততা ও একসঙ্গে চলার শিক্ষা দিন

নিক চান, ছোট থেকেই মালতী যেন দয়ালু ও সৎ মানুষ হয়ে ওঠে। তাঁর মতে, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। পাশাপাশি, জীবনে একা এগিয়ে যাওয়ার বদলে অন্যদের সঙ্গে নিয়ে চলার মানসিকতাও তৈরি করা দরকার। নিকের কথায়, প্রিয়াঙ্কা নিজে অত্যন্ত সৎ একজন মানুষ। মেয়ের মধ্যেও ছোটবেলা থেকে সেই গুণগুলি গড়ে উঠুক, সেটাই তাঁদের প্রত্যাশা।

৫. সন্তানকে বড় করতে পরিবারের সাহায্য নিন

সন্তান প্রতিপালনের দায়িত্ব শুধু বাবা-মায়ের একার নয়। নিকের মতে, প্রিয়াঙ্কা মনে করেন, সন্তানকে বড় করার ক্ষেত্রে দাদু-দিদা কিংবা ঠাকুরমা-ঠাকুরদার সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয়। বিশেষত বাবা-মা দু’জনেই কর্মরত হলে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা অনেকটাই স্বস্তি দিতে পারে। এতে শিশুও পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায়।

ব্যস্ততার মধ্যেও সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে এই পাঁচটি অভ্যাস গুরুত্বপূর্ণ। দামি খেলনা বা বড় আয়োজনের চেয়ে শিশুর কথা মন দিয়ে শোনা, তাকে সময় দেওয়া এবং নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়াই যে বেশি জরুরি, নিকের পরামর্শে সেই বার্তাই উঠে এসেছে।

/এমএএল/
সম্পর্কিত
ইউটিউব শর্টসের নেশায় ডুবছে শিশু? ফোনের সেটিংসে আনুন ৫ বদল 
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
সন্তানের কথা শেখায় বাধা হয়ে দাঁড়াচ্ছে মা-বাবার মোবাইল আসক্তি?
সর্বশেষ খবর
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন