মুক্তিযুদ্ধের গল্পে ভাষা আন্দোলনের নাটক

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৯

ওহাব মাস্টার মুক্তিযোদ্ধার সন্তান। ১৯৭১ সালে রাজাকাররা রাতের আঁধারে অতর্কিতভাবে তাদের বাড়িতে আগুন দিলে সেই রাতে ছোট্ট ওহাবের হাতে বর্ণমালার বই তুলে দিয়ে কান্না করে বাবা বলেছিলো, ‘বাবা তুই আমার বর্ণমালাকে বাঁচা’। 

সেই বর্ণমালার বই হাতে ওহাব দৌড়ে বের হতে পারলেও তার বাবা মা চোখের সামনে আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে ওহাব তার বাবার দেয়া ‘আমার বর্ণমালা’ বইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব নেয়। আরেকটি দৃশ্যে মৌসুমী হামিদ এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ অনেকে। 

নির্মাতা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। মুক্তিযুদ্ধের গল্পে ভাষা আন্দোলনের নাটক

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান