টিএসসিতে ‘জীবন থেকে নেয়া’ ও ‘কলমীলতা’

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে ঢাকা ফিল্ম ক্লাব। ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ শীর্ষক এই প্রদর্শনী আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

২ দিনব্যাপী এই প্রদর্শনী হবে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায়।

২০ ফেব্রুয়ারি (শুক্রবার) উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ ও সমসাময়িক একটি প্রামাণ্যচিত্র। ২১শে ফেব্রুয়ারি (শনিবার) প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’ ও সমসাময়িক একটি প্রামাণ্যচিত্র।  

ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ১ম এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব।

প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প