লাইফ সাপোর্ট থেকে ফিরে...

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫

দেশের অন্যতম গুণী অভিনেতা আজিজুল হাকিম ২০২০ সালের নভেম্বর মাসে ৪৮ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে ছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যাবার আগে এবং সেখান থেকে ফিরে তার মানসিক অবস্থা কেমন ছিল, সে কথাগুলো প্রথমবারের মতো বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন এবার। 

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দ্বাদশ পর্বে অতিথির আসনে বসেছেন এই অভিনেতা। শনিবার, ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই পডকাস্ট পর্বটি। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে আজিজুল হাকিম বলেছেন, ‌‌‘জীবদ্দশায় অনেক শিল্পীকেই মৃত্যুবরণ করতে হয়; মুখরোচক সংবাদে কিংবা অসংখ্য নামী-বেনামী ইউটিউব চ্যানেলে। তবে এটা কাম্য নয়।’ 

২০২১ সালে অভিনেতা জীবনের সবচেয়ে বড় ঝড় পার করে এসে এখন নিয়মিতভাবেই কাজ করছেন টিভি নাটক, ওটিটি, এমনকি চলচ্চিত্রেও। আসছে ঈদে তাকে দেখা যাবে রায়হান রাফীর সিনেমাতেও। ‘প্রেশার কুকার’ নামের এই সিনেমায় ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। পডকাস্ট সেটে রুম্মান রশীদ খান ও আজিজুল হাকিম আজিজুল হাকিম একসময় নিয়মিত প্যাকেজ নাটকে অভিনয় করতেন বলে অনেকে তাকে সম্বোধন করতেন ‘প্যাকেজুল হাকিম’ নামে! পডকাস্টে আজিজুল হাকিম বলেন ’৯০ দশকের শিল্পীদের নিয়ে অনেক না জানা কথা। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।  

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প