চার নায়িকা নিয়ে রাফীর সিনেমা, মুক্তি ঈদে

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৮

বাণিজ্যিক ধারার সিনেমায় প্রধান কোনও পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলার সাহস দেখাতে যাচ্ছেন সময়ের হিট মেকার রায়হান রাফী। শুটিং-এডিটিং শেষ। আসছে ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা জানান দিলেন নির্মাতা। 

নির্মাতার বিশ্বাস, ‘প্রেশার কুকার’ নামের এই ছবির মাধ্যমে মূলধারার বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করা সম্ভব।

পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির প্রচারণায় নামলেন নির্মাতা পক্ষ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম অফিশিয়াল পোস্টার, যেখানে দেখা গেছে চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে। নায়কবিহীন এই পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি করেছে ব্যাপক কৌতূহল।

সিনেমাটির কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। চারজন নারীর জীবনসংগ্রাম, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শহুরে বাস্তবতার চাপ- এই বিষয়গুলোই গল্পের কেন্দ্রে থাকছে। রায়হান রাফী পোস্টার শেয়ার করে রাফী জানিয়েছেন, ঢাকা শহরে নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট আর অদৃশ্য লড়াই থেকেই ‘প্রেশার কুকার’-এর গল্পের জন্ম। তিনি শহরটিকে নারীদের জন্য এক ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, ‘নীরব আর্তনাদ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই বেজে ওঠে প্রেশার কুকারের শিস।’

কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত ‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করেছেন রায়হান রাফী ও ফরিদুর রেজা সাগর।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প