‘বিজলী’ দিয়ে ফিরছেন শতাব্দী রায়

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৪:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৯

শতাব্দী রায়। আগেই জানা গিয়েছিল ইফতেখার চৌধুরীর ‘বিজলী’তে  থাকছেন একাধিক ভারতীয় শিল্পী। ছবির প্রধান মুখ ববি ও ভারতের রণবীরকে নিয়ে পোস্টারও তৈরি করেছেন এরমধ্যে। এবার জানা গেল, এতে থাকছেন কলকাতার একসময়ের জনপ্রিয় নায়িকা বর্তমান সাংসদ শতাব্দী রায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, পরিচালক নিজেই। তিনি জানান, এতে শতাব্দীকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে।

তিনি বলেন, ‘আমি সত্যি খুশি তার মতো একজনকে এ চলচ্চিত্রে পেয়ে। তিনি তার ব্যস্ততার মাঝেও এ কাজটি করবেন বলে জানিয়েছেন।’

পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে।

ইফতেখার চৌধুরীর নিজের লেখা গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনার পাশাপাশি সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে।

প্রসঙ্গত, শতাব্দী রায় রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে অভিনয় থেকে লম্বা সময় দূরে ছিলেন। ‘বিজলী’ ছবি দিয়ে তিনি আবারও ফিরছেন রূপালি পর্দায়।

শতাব্দী রায় ও পরিচালক ইফতেখার চৌধুরী। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প