জোভান-নীহাকে নিয়ে বোকাপ্রেমের গল্প

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০২৬, ১৭:০০আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৭:০০

একটা বোকাপ্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

রায়হান মাহমুদের চিত্রনাট্যে ‘গুডলাক’-এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।  

‘গুডলাক’-এর গল্প প্রসঙ্গে দর্শকদের আগাম কিছু বলতে নারাজ নির্মাতা ও শিল্পী পক্ষ। তবে নির্মাতার সঙ্গে আলাপে এটুকু স্পষ্ট, একজন বোকা প্রেমিকের চনমনের প্রেমের গল্পে সাজানো হয়েছে এটি। যাতে রয়েছে ক্যাম্পাস ও পারিবারিক আবহ। নাটকের একটি দৃশ্য জানা গেছে, এতে অভিনেতা জোভানের চরিত্রে বেশ চমক রয়েছে। যা দেখে দর্শকরা ধাক্কা খাবেন।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গুডলাক’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রস্তুত হচ্ছে ২০টি বিশেষ নাটক। সবগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। একটি দৃশ্যে জোভান ও নীহা

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প