প্রকাশ্যে নারী দিবসের বিশেষ গানচিত্র

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২৬, ১৬:০৭আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:০৮

প্রকাশ্যে এলো নারী দিবসের বিশেষ গানচিত্র ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, পিলু খানের সুরে গানটি গেয়েছেন এ প্রজন্মের ৩ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। কথা, সুর, কণ্ঠের পাশাপাশি বিশেষ আকর্ষণ এর অ্যানিমেশন ভিডিও। যা তৈরি করেছেন যৌথভাবে মীর হিশাম ও সারাফ চিশতী। 

৮ মার্চ বিকালে গানচিত্রটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। গানের শিল্পী কোনাল, অন্তরা ও মাশা গানচিত্রটি প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনও বাবার ঘর, কখনও স্বামীর ঘর, কখনও পুত্রের ঘর। তার নিজের ঘর কি সে কখনও খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান এটি।’

সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির ভিডিও:কোনাল জানান, ‘জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সাথে কাজ করতে পারা আমার সংগীত জীবনে অর্জন।’

প্রযোজক জয় শাহরিয়ার জানান, ‘নারী যায় বাড়ি’ গানটি ইউটিউব ছাড়াও সারাবিশ্বের সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ