সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে...

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৬:১৩আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৭:৫১

বাংলা সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে ঈদের অনুষ্ঠান উপস্থাপনা করলেন সংগীতশিল্পী আগুন। ‘স্মৃতির সুর’ নামের এই অনুষ্ঠানে তিনি তুলে ধরেছেন পপ সম্রাট আজম খান, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, মাইলসের শাফিন আহমেদ, চাইম ব্যান্ডের খালিদ এবং লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের গল্প। 

নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় তৈরি এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন পাঁচ শিল্পীর অগ্রজ, অনুজসহ তাদের দীর্ঘদিনের সহকর্মীরা। সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে... অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর পর্বের অতিথি হয়েছেন রেনেসাঁ ব্যান্ডের প্রধান নকীব খান ও এলআরবি’র সদস্য রোমেল। আজম খানকে নিয়ে কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ ও লাবু রহমান। শাফিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার ভাই মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও ফিডব্যাক ব্যান্ড সদস্য ফোয়াদ নাসের বাবু। খালিদের পর্বের অতিথি হয়েছেন শিল্পী পথিক নবী ও গীতিকবি তরুণ মুন্সি। এছাড়া ফরিদা পারভীনের আয়োজনে এসেছেন শিল্পী শফি মন্ডল ও চন্দনা মজুমদার। সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে... অনুষ্ঠানের প্রতি পর্বে প্রয়াত শিল্পীকে নিয়ে গল্প আড্ডার পাশাপাশি গাওয়া হয়েছে তাদেরই জনপ্রিয় সব গান।

দীর্ঘদিন পর অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে আগুন বলেন, ‘মাঝে মধ্যেই সঞ্চালনার প্রস্তাব আসে। কিন্তু নতুনত্ব পাই না বলেই সম্মতি জানাই না। তবে এই বিশেষ অনুষ্ঠানটির পরিকল্পনা আমার খুবই ভালো লেগেছে। আয়োজনে আমাদের পাঁচ কিংবদন্তি শিল্পীকে নিয়ে আলোচনা হয়েছে, তাদের গান গাওয়া হয়েছে। সত্যি বলতে আয়োজনটি উপস্থাপনা করতে গিয়ে আইয়ুব বাচ্চু, আজম খান, শাফিন আহমেদ, খালিদ এবং ফরিদা পারভীনকে যেন আমি নতুন করে আবিষ্কার করেছি। আমার বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরাও প্রয়াত এই কিংবদন্তিদের নতুন করে চিনবে জানবে।’ সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে... ঈদের দিন থেকে ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরের পর্দা-সহ ফেসবুক ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রচার হবে ‘স্মৃতির সুর’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প