‌‘অন্য কারো গল্পে’ মিফতাহ জামান

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০২৬, ২২:০৩আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২২:০৩

সমকালীন বাংলা গানে যে’কজন স্বকীয়তা তৈরি করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। মানসম্মত কথা-সুরের সঙ্গে দরাজ কণ্ঠের গায়কীতে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি। মিফতাহ ভক্তদের জন্য সুখবর, এই ঈদে নতুন গান নিয়ে আসছেন শিল্পী। 

চাঁদরাতে প্রকাশ হবে তার গাওয়া ‘অন্য কারো গল্পে’। শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানটির কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই। আর এআই ভিজ্যুয়াল মারফত ভিডিও বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।

মিফতাহ বলেন, ‘গানটির লিরিকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, তা হলো এর স্টোরিটেলিং। মনে হচ্ছিল, একটা উপন্যাসের কোনও চ্যাপ্টার পড়ছি; আর স্পেসিফিক ওই চ্যাপ্টারের ইমোশন এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছোট্ট এক লিরিকে। ফলে সুর করার সময়ই পুরো দৃশ্যপট চোখে ভাসছিল। এরকম স্টোরি থাকলে গান করতে আমার ভালো লাগে। এ গানটি তৈরির সময়টাও দারুণ উপভোগ করেছি।’

‘চির অধরা’খ্যাত এ শিল্পী জানান, নতুন গানটি তৈরির পর কাছের কয়েকজনকে শুনিয়েছেন। তাদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। মিফতাহর ভাষ্য, ‘মানুষ তো নিজেদের পছন্দ অনুযায়ী শুনবে, প্রতিক্রিয়া জানাবে। তবে ব্যক্তিগতভাবে আমি গানটি করে শতভাগ সন্তুষ্ট। ইট উইল অলোয়েজ বি ওয়ান অব মাই চেরিশড ওয়ার্কস।’ 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প