ফুয়াদের হাতে আলাউদ্দিন আলীর ‘প্রথম বাংলাদেশ’!

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১২:০৯আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৫:১২

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গান ‌‘প্রথম বাংলাদেশ’-এর নতুন সংস্করণ। এই পরিবেশনার মাধ্যমেই যাত্রা শুরু করতে যাচ্ছে মিউজিক ও ক্রিয়েটিভ প্রোডাকশন প্ল্যাটফর্ম ফায়ারওয়ার্কস।

কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে, মনিরুজ্জামান মনিরের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে সৃষ্টি কালজয়ী এই গানের নতুন সংস্করণটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আলমুক্তাদির।

ফুয়াদের প্রতিক্রিয়ায়, ‘ভিন্ন এই আয়োজনের মাধ্যমে গানটির ঐতিহ্য ও আবেগ অক্ষুণ্ণ রেখে তা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করাই মূল লক্ষ্য আমাদের।’ ফুয়াদ ও কণ্ঠশিল্পীরা ফায়ারওয়ার্কস জানায়, গানটির ভিডিওটি লাইভ পারফরম্যান্স আঙ্গিকে নির্মিত হয়েছে, যেখানে সংগীতশিল্পীদের গায়কী, লাইভ ইন্সট্রুমেন্টেশন এবং তাৎক্ষণিক পারফরম্যান্সের শক্তিকে একটি মনোহর ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

‘প্রথম বাংলাদেশ’ গানটির নতুন সংস্করণ ২৬ মার্চ বিশ্বব্যাপী বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প