বৈশাখে ইমরানের বিশেষ একক!

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৪:৪২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:১৮

ইমরান। ছবি: সাজ্জাদ হোসেন। শ্রোতাদের সামনে একটি বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ইমরান। এবং সেটা এই বৈশাখেই।

তিনটি গান নিয়ে তৈরি এটি তার নতুন একক অ্যালবাম। ফয়সাল রাব্বিকীনের কথায় এ অ্যালবামের সব গানেরই সুর-সংগীতায়োজনও করছেন ইমরান নিজে। ঈগল মিউজিকের ব্যানারে কয়েকদিনের মধ্যে এটি প্রকাশ পাবে। এরইমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। প্রেম ও বিরহ ঘরানার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

স্থান পাওয়া গান তিনটির শিরোনাম হলো- একই পথে চলনারে, বাহুডোরে এবং তোরই এক ঈশারায়। এই বৈশাখে অ্যালবামটি প্রকাশের পাশাপাশি একটি গান ভিডিও আকারেও খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।

ইমরান বলেন, ‘মাত্র তিন গান দিয়ে অ্যালবামটি করলাম। এগুলো অনেক সময় নিয়ে করা। সময়টাকে প্রাধান্য দিয়ে নিজের স্টাইলেই গানগুলোর সুর ও সংগীত করেছি। তিনটি গানই তিন রকমের। আমার মনে হয় বিশেষ এই গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প