ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ১৮:২৮আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৫:০৪

নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, “ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।”

জনপ্রিয় অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ বক্তব্য দেন।

আজ (১৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মামুনুর রশীদ আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং অসংকোচে নিজেকে প্রকাশ করার সৌভাগ্য বাংলাদেশের শিল্পীদের হয়নি।

“একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হয়ে যাওয়ার পর, আমাদের পাশের দেশ ভারত বা উন্নত দেশের কথা যদি ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করে। কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি। এর মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক কষ্ট করে বেড়ে উঠেছেন।”

তিনি আরও বলেন, “অনেকে মনে করেন শিল্পীরা অনেক বোহেমিয়ান, অনেক খেলো। অনেক শিল্পী আছেন যারা মেধাবী নন। কিন্তু তৌকির ভাইয়ের মতো মানুষ যত বেশি থাকবেন, তত আমাদের এই সেক্টরের সবার সম্মান আরও বাড়বে।”

সেমিনারে আরও বক্তব্য দেন আবুল হায়াত, অভিনেতা আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির, দীপা খন্দকার প্রমুখ। সেমিনার উপলক্ষে তৌকির আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান।

একাডেমির মূল হলে তৌকির আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ প্রদর্শিত হবে। সন্ধ্যায় তার নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ হবে।

/আরএইচ/
সম্পর্কিত
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
এআইইউবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন বিষয়ে সেমিনার
এআইইউবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন বিষয়ে সেমিনার
রাষ্ট্রীয় নির্যাতনের অবসান, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
রাষ্ট্রীয় নির্যাতনের অবসান, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ