বাংলা ভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে আসছেন অভিনেত্রী রূমানা মালিক মুনমুন।
মুনমুনের প্রশ্নে উঠে আসে তারকাদের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে নানা বিষয়। এবার এতে অংশ নিচ্ছেন তরুণ অভিনয়শিল্পী-মডেল সাবিলা নূর ও সাফা কবির।
অনুষ্ঠানে তারা কথা বলেছেন মডেলিং ও অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার (৯ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে। প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
/এম/এমএম/



