বিয়ে নিয়ে বিপাশা-করণের বিবৃতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ১৭:১৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৭:২৩

বিপাশা ও করণের বিশেষ ফটোশ্যুট বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল তাদের বিয়ে নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের দিন তারিখ ঘোষণা করলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভার।
আগামী ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা। এখানেই থেমে নেই বিষয়টি। তাদের বিয়ের কার্ডও চলে এসেছে অন্তর্জাল দুনিয়ায়। ইন্টারনেটে প্রকাশ হয়েছে এ দুই তারকার কিছু ছবি ও বিয়ের কার্ড।
এদিকে, বিয়ের তারিখ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন এ যুগল। বিবৃতিতে বলা হয়, ‘অবশেষে সকলের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। আসছে ৩০ এপ্রিল আমাদের জন্য একটি বড় দিন। এর জন্য পরিবার, বন্ধু-স্বজন, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া অাকুণ্ঠ সমর্থন আর শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ। এ বিয়েটি একেবারেই ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে হবে। এ পর্যন্ত আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্যও আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের নতুন পথ চলায় আপনাদের আশির্বাদ আর শুভকামনা অব্যাহত থাকবে বলে আশা করছি।’
এরইমধ্যে ইন্টারনেটে বিপাশা-করণের বিয়ের কার্ডটিও সংক্রামক হয়ে পড়েছে। করণ সিং গ্রোভারের এক ফ্যান পেইজে ছবিটি প্রকাশ করা হয়েছে। সেই কার্ডটিও চমৎকারই বটে! বিপাশা ও করণের বিয়ের কার্ড

সূত্র: জি নিউজ
/এফইউিএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প