পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০২৬, ১৬:০০ আপডেট : ০৩ মে ২০২৬, ২০:২১

এক বছরের প্রেম, তারপর বিয়ে। কেউ জানতে পারে নি কিছুই। বাবা হওয়ার খবর জানিয়ে নিজের ব্যক্তিগত জীবনের দারুণ খবরটি সামনে এনেছিলেন জেমস।

সন্তানের সাথে তার কেমন সম্পর্ক ও সময় কাটছে তারই যেন একটি মিষ্টি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

ভিডিওতে দেখা যায়, পুত্র জিবরান আনামের হাতে ড্রামস স্টিক তুলে দিচ্ছেন জেমস। তার হাতে বাজিয়ে শোনাচ্ছেন ড্রামস এর বৈচিত্রময় শব্দ। ভিডিওতে জেমসকে বলতে শোনা যায়, হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক। তখনই আবার পুত্র ড্রামস স্টিক কেড়ে নেয় বাবার হাত থেকে। ক্যামেরার পেছন থেকে মায়ের সাবধানবানী, চোখে যেন না লাগে।

চার দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রাখা নগর বাউল জেমসের এমন পারিবারিক দৃশ্যে ভক্তরা যেন দারুণ আনন্দ পেয়েছেন। মুহূর্তেই ভাইরাল ভিডিওটির নিচে ভক্তদের কমেন্ট করতে দেখা গেছে, আসছে নগরবাউল জুনিয়র। কেউ বলছেন, গুরু যখন শেখাচ্ছেন, বড় হয়ে দারুণ মিউজিশিয়ান হবে। কেউ বা বলছেন, বাপ কা বেটা।

একবছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমানকে বিয়ে করেন জেমস। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

 

/আরএইচ/
সম্পর্কিত
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী
মালাইকার সঙ্গে বিচ্ছেদ, ফের কার প্রেমে অর্জুন
মালাইকার সঙ্গে বিচ্ছেদ, ফের কার প্রেমে অর্জুন