ভুয়া ফেসবুক আইডির বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ ২০১৮’র মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী। এ নিয়ে বেশ বিরক্ত ও বিব্রত তিনি। নিজের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ তুলে সবাইকে সতর্ক করলেন নায়িকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঐশী জানান, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক আইডিটি ভুয়া। এটি তিনি পরিচালনা করেন না।
মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে ঐশী বলেন, আমার কোনও ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এটিই আমার একমাত্র আনুষ্ঠানিক ফেসবুক পেজ।’
এ অবস্থায় সবাইকে ভুয়া আইডির সঙ্গে যোগাযোগ না করার এবং ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনও বার্তার জবাব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, সম্ভব হলে আইডিটি প্রতিবেদন করার আহ্বানও জানিয়েছেন এই নায়িকা।
এ দিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
মালাইকার সঙ্গে বিচ্ছেদ, ফের কার প্রেমে অর্জুন