শিল্পীদের অধিকার রক্ষায় একজোট হলেন বাপ্পারাজ ও মুক্তি

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৮:৩০আপডেট : ০৭ মে ২০২৬, ১৯:৩৩

শিল্পীদের অধিকার রক্ষার লক্ষ্যকে সামনে রেখে একসঙ্গে প্যানেল গঠন করছেন চিত্রনায়ক বাপ্পারাজ এবং চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পারাজ সভাপতি পদে এবং মুক্তি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। তাদের এই যৌথ প্যানেল গঠনের বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন তারা।

বাপ্পারাজ বলেন, “শিল্পীদের অধিকার রক্ষা ও কল্যাণের জন্যই আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সবাই পাশে থাকলে শিল্পীদের জন্য বাস্তব পরিবর্তন আনা সম্ভব।”

অন্যদিকে মুক্তি জানান, “শিল্পীদের অধিকার, সম্মান ও চলচ্চিত্রের উন্নয়ন—এই লক্ষ্যেই আমরা একজোট হয়েছি। নবীন-প্রবীণ সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন প্রয়াত নায়করাজ রাজ্জাক এবং বিগত সময়ে কমিটিতে ছিলেন অভিনেত্রী আনোয়ারা বেগম। সেই ধারাবাহিকতায় এবার নতুন নেতৃত্বে আসার প্রস্তুতি নিচ্ছে এই প্যানেল।

বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২৪ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন নির্বাচনের আয়োজন করা হবে বলে জানা গেছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
ব্র্যাড পিটের ভিডিও দেখে সামান্থা বললেন, ‘আমার মন এটা সহ্য করতে পারছে না’
ব্র্যাড পিটের ভিডিও দেখে সামান্থা বললেন, ‘আমার মন এটা সহ্য করতে পারছে না’
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
‘খাঁচার ভিতর অচিন পাখি’ থেকে ‘নিন্দার কাঁটা’—ফরিদা পারভীনের ১০ গান
‘খাঁচার ভিতর অচিন পাখি’ থেকে ‘নিন্দার কাঁটা’—ফরিদা পারভীনের ১০ গান
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ