স্বামীর সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারছেন না, জানালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩

স্বামী ভিকি কৌশলের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে পারছেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর বদলে গেছে তাদের জীবনযাত্রা। এখন কাজের ব্যস্ততার পাশাপাশি ছেলেকে সামলানো এবং পরিবারকে সময় দেওয়াই দু’জনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মা-বাবা হওয়ার পর সংসারজীবনের নানা পরিবর্তন নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা।

২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি ও ক্যাটরিনা। ২০২৫ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই তারকাদম্পতি। ছেলেকেও রাখেন ক্যামেরার আড়ালে। 

তবে স্বামীর প্রশংসা করতে গিয়ে ক্যাটরিনা জানান, ভিকি একজন দারুণ বাবা।

অভিনেত্রীর কথায়, ভিকির মধ্যে যেন বিশেষ এক ক্ষমতা রয়েছে। দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা শুটিং করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেও ছেলে বিহান ও তার সঙ্গে সময় কাটানোর সময় পুরোপুরি মনোযোগী থাকেন ভিকি। কাজের চাপ যতই থাকুক, বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে সময় দিতে ভোলেন না তিনি। 

কিন্তু কাজ ও সন্তানকে সামলাতে গিয়ে নিজেদের জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে পড়েছে তাদের। 

ক্যাটরিনা জানান, এখন দু’জনের নিজেদের মতো করে খাওয়াদাওয়া করা কিংবা একসঙ্গে সিনেমা দেখার সুযোগও হচ্ছে না। আপাতত এ নিয়ে কোনও আক্ষেপ নেই তার। বরং ভিকি তাকে বারবার মনে করিয়ে দেন, সময়ের সঙ্গে সবকিছু আবার আগের মতো হয়ে উঠবে। 

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর থেকে বড় পর্দায় দেখা যায়নি ক্যাটরিনাকে। নতুন কোনও ছবির ঘোষণাও আসেনি। আগামীতে অভিনয়ে ফেরার বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি।

এ সময়ে নিজের ব্যবসা, পরিবার এবং নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চান ক্যাটরিনা। ভবিষ্যতে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চান, সে বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, খলচরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।

/এসটি/ 
সম্পর্কিত
কম সাজেও নজরকাড়া ক্যাটরিনা, নজর কাড়ল চকোলেট-বাদামি সাজ
কম সাজেও নজরকাড়া ক্যাটরিনা, নজর কাড়ল চকোলেট-বাদামি সাজ
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব