যুগপূর্তিতে তারকাদের শুভেচ্ছায় সিক্ত বাংলা ট্রিবিউন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মে ২০২৬, ২২:১২আপডেট : ১৪ মে ২০২৬, ১৯:৩৭

দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে একযুগ পেরিয়েছে দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন। যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের শুভেচ্ছায় সিক্ত হয়েছে বাংলা ট্রিবিউন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারাও।

বুধবার (১৩ মে) এক শুভেচ্ছাবার্তায় নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘বাংলা ট্রিবিউনের যুগপূর্তি হয়ে গেলো। অনেকগুলো সাহসী সংবাদ ছেপেছিল, যা আমার নজরে এসেছে। আমি বিশেষ করে বলবো, সংস্কৃতির সংবাদে বিশেষ ভূমিকা রাখছে বাংলা ট্রিবিউন। আমাদের শিক্ষাব্যবস্থা তো অনেকটাই ধ্বংস হয়ে গেছে, প্রথাগত বিনোদনের বাইরে সংস্কৃতিচর্চা ও এর পৃষ্ঠপোষকতা আমাদের এখন খুব দরকার। তাই, সংস্কৃতি বিভাগটি আরও দায়িত্ববান হবে বলে আমি প্রত্যাশা করি। বাংলা ট্রিবিউনের কর্মপ্রক্রিয়া আরও সুন্দর হোক।’

অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ বলেন, ‘বাংলা ট্রিবিউন দীর্ঘ সময় ধরে বস্তুনিষ্ঠতার সঙ্গে আমাদের জন্য সংবাদ পরিবেশন করে আসছে। তাদের এই যাত্রা অব্যাহত থাকুক। নিরন্তর শুভকামনা।’

এছাড়াও বাংলা ট্রিবিউনের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী হামিন আহমেদ, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, নির্মাতা মেজবাউর রহমান সুমন, মাহমুদ দিদার,  নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত, শিরোনামহীন ব্যান্ডের সংগীতশিল্পী জিয়াউর রহমান, সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রবর রিপন এবং অভিনেত্রী সাদিয়া আয়মান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের এই দিনে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন কিছু দেওয়ার প্রত্যাশায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। একযুগ ধরে এই পথ চলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাংলা ট্রিবিউন যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি পাঠকের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ পরিবেশন করেছে এবং এখনও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ‘সঠিক সময় সঠিক খবর’—এরই ধারাবাহিকতা আজও মেনে চলছে। নানা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ পেরিয়েও একটি পেশাদার সংবাদমাধ্যম হিসেবে পাঠকের মনে আস্থা ধরে রেখেছে বাংলা ট্রিবিউন।

/এম/ইউএস/আরএইচ
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’
‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর