ধোনি-কোহলির সঙ্গে কঙ্গনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১০:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৯:১২

ধোনি-কোহলির সঙ্গে কঙ্গনা।ভারতীয় ক্রিকেট তারকা মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সঙ্গে ফ্রেমবন্দি হলেন বলিউড ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত। রাজকুমার হিরানির প্রতিষ্ঠান থেকে নির্মিত একটি বিজ্ঞাপনে তারা তিনজন একসঙ্গে হাজির হচ্ছেন। আইপিএল টি-টুয়েন্টি ক্রিকেট লিগ চলার সময় বিজ্ঞাপনটি প্রচারের কথা রয়েছে।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আইবিএন জানায়, নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় বিজ্ঞাপনটির জন্য কঙ্গনার কাছ থেকে সময় পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। পরে বিশাল ভরদ্বাজের সঙ্গে কথা বলে কঙ্গনাকে একদিনের জন্য শিডিউল থেকে ছাড়তে অনুরোধ করেন হিরানি। তাতে সায় দেন বিশাল।
পরে শ্যুটিংয়ের দিনক্ষণ ঠিক করেন হিরানি। একদিনেই পুরো বিজ্ঞাপনটির শ্যুটিং হয়। শ্যুটিংয়ের সময়সীমা কম থাকলেও আনন্দের কমতি ছিল না। ক্রিকেট তারকাদের সঙ্গে শ্যুটিং করতে গিয়ে অনেক মজা করেন কঙ্গনা। ‘লন্ডন ঠুমাকদা’- ট্র্যাকে নিজের সঙ্গে ক্রিকেট তারকাদেরও নাচিয়েছেন তিনি।
সূত্র: আইবিএন
/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প